Sylhet Today 24 PRINT

হয়ে যাক পাল্টা আঘাত!

নারী নির্যাতন প্রতিরোধের ডাক

নিউজ ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৫

প্রতিবাদ কেবল নয় এবার হোক প্রতিরোধ। প্রতিরোধ হোক ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে; সব জায়গা থেকে। নারীকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে দেখতে হবে এমন দাবিতে সোশ্যাল সাইটগুলোসহ রাজপথেও নেমেছে নারী-পুরুষ নির্বিশেষে সবাই।

ফেসবুক-টুইটারে বিভিন্ন ধরণের ছবি পোস্ট করে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন অনেকেই। ব্যক্তি থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মানুষের মধ্যকার মানবিকবোধ জাগ্রত হচ্ছে।

ফেসবুকে তেমন কিছু ছবি ব্যাপক আবেদন সৃষ্টি করেছে, প্রতিবাদের স্তর পেরিয়ে এখন তা বিস্তৃত হচ্ছে প্রতিরোধের স্তরেও।

টিএসসিতে নারী নিপীড়নের বিরুদ্ধে মানবিকতার এই আন্দোলনের সাড়া পড়েছে সবখানে। অনেকেই তাদের ফেসবুকে বিভিন্ন ধরণের স্লোগান লিখে পোস্ট করছেন এবং সেটা ছড়িয়ে পড়ছে মানবিক এক আন্দোলন হিসেবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.