Sylhet Today 24 PRINT

কর্মীদের লভ্যাংশ না দেওয়া শেভরনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নয়

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৬

কর্মীদের বছরের পর বছর লভ্যাংশ না দেওয়ায় তেল-গ্যাস উত্তোলনকারী বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

৫৩৯ জন শ্রমিকের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে শ্রম সচিব, বিদ্যুৎ ও জ্বালানি সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালক, প্রধান কারখানা পরিদর্শক, পেট্রোবাংলার চেয়ারম্যান, বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহীসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.