Sylhet Today 24 PRINT

জামিন পেলেন মান্না

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

ফাইল ছবি

জামিনে মুক্তি পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মান্না মুক্তি পান তিনি।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের জেলার নাসিরুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশিত করে জানান, ‘আদালত থেকে কাগজপত্র আসার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে মুক্তি দেওয়া হয়েছে।’

মামলার বিবরণে জানা যায়, নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথাবার্তার দুটি অডিও ক্লিপ গত বছর প্রকাশিত হয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন মান্না। পরে গত বছরের ২৪ ফেব্রুয়ারি সেনাবিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গুলশান থানায় একটি মামলা করা হয় তার বিরুদ্ধে। একই বছরের ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে মান্নার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

চলতি বছরের ২ ও ৭ মার্চ এ দুই মামলায় নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন মান্না। ২১ মার্চ এ বিষয়ে শুনানি শেষে জামিন প্রশ্নে রুল জারি করেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.