Sylhet Today 24 PRINT

অভিজিৎ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

বিজ্ঞানলেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু নতুন করে দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায় ও স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নির্মমভাবে কোপায় দুর্বৃত্তরা। ওই হামলায় অভিজিৎ ঘটনাস্থলেই মারা যান, তবে বেঁচে যান তাঁর স্ত্রী রাফিদা।

এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.