Sylhet Today 24 PRINT

বিজিবির ভূমিকায় সীমান্ত নিহতের সংখ্যা কমেছে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  বিজিবির ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে। জান মাল রক্ষায় বিজিবি সদা জাগ্রত।

মঙ্গলবার বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন,  একদিন বিজিবি হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্ত রক্ষী বাহিনী। এ সময় প্রধানমন্ত্রী বিজিবির উন্নয়নের সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে পিলখানায় নিহতদের স্মরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.