Sylhet Today 24 PRINT

খালেদার ওপর হামলার প্রতিবাদে বুধবার হরতাল

কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার হরতাল ডেকেছে বিএনপি।

নিউজ ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৫

তবে ভোটের জন্য ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

সোমবার বিকালে কারওয়ান বাজারে হামলার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

ওই হামলার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.