সিলেটটুডে ওয়েব ডেস্ক | ২১ এপ্রিল, ২০১৫
সিটি নির্বাচন উপলক্ষ্যে উত্তর সিটি এলাকার কারওয়ান বাজারে প্রচারণা চালানো অবস্থায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নিন্দা জানিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক।
সোমবার রাত ১১টায় এই ঘটনার নিন্দা জানিয়ে নিজের ফেসবুক পেজে আনিসুল লিখেছেন- BNP চেয়ারপার্সনের গাড়িবহরে হামলার ঘটনা খুবই দুঃখজনক। যে স্বার্থান্বেষী মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সারাদেশে (ঢাকা ও চট্টগ্রাম শহর ছাড়া) হরতাল ডেকেছে বিএনপি।