Sylhet Today 24 PRINT

হান্নান শাহ’র স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র স্ত্রী নাহিদ হান্নানকে (৬৭) অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র বাসায় তিনি দগ্ধ হন।

পরিবারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বাথরুমের গিজার (গরম পানির ট্যাংক) বিস্ফোরণ হয়ে তিনি অগ্নিদগ্ধ হন।

কিন্তু হাসপাতালে আসা স্বজনরা জানান, খাবার গরম করার সময় শাড়িতে আগুন লেগে দগ্ধ হয়েছেন তিনি।

ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, নাহিদ হান্নানের বাম হাতের পুরোটা, ডান হাতের কব্জি ও মুখের কিছু অংশ ঝলসে গেছে, যা পুরো শরীরের ৯ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.