সিলেটটুডে ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৬
রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ‘জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের’ (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।