জ্বালানি তেলের দাম কমছে জানুয়ারিতেই
সিলেটটুডে ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৬
২০১৭ সালের জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার (২৮ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান।
সচিবালয়ে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ জমা দেওয়া বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, জানুয়ারিতে জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য উদ্যোগ নেবে সরকার। গত অর্থবছরে (২০১৫-১৬) অর্থনীতি পরিস্থিতি ভালো ছিলো। বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি অর্থবছরে প্রবৃত্তি অর্জনের হার সাড়ে সাত শতাংশ হবে।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.