Sylhet Today 24 PRINT

১ জানুয়ারি থেকে ভারতে টুরিস্ট ভিসায় লাগবে না ই-টোকেন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৬

২০১৭ সালের পহেলা জানুয়ারি থেকে ই-টোকেন ছাড়াই ভারতের টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। এর আগে মেডিকেল ভিসাসহ অন্যান্য ভিসার ক্ষেত্রে ই-টোকেন ছাড়া আবেদনের সুযোগ দিয়েছে ভারত।

ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে বিমান, ট্রেন বা বাসের টিকেটসহ টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র ভারতীয় ভিসা সেন্টার, মিরপুর শাখায় (আলামিন আপন হাইটস, ২৭/১/বি (২য় তলা) ভ্রমণের টিকেটসহ ভিসা আবেদনপত্র জমা দেওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.