Sylhet Today 24 PRINT

এমপি লিটন হত্যা জড়িত সন্দেহে আটক ৩

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলামকে লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। তবে মামলার তদন্তের স্বার্থে এদের কারও পরিচয় জানানো হয়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ওই তিনজনকে আটকের পর এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার মৃত ঘোষণা করেন লিটনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.