Sylhet Today 24 PRINT

নাসিরনগরের ঘটনায় আওয়ামী লীগ নেতা রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর, মন্দির ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক ৮টি মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.