Sylhet Today 24 PRINT

প্রয়াত দুই বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টে আজ ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

প্রয়াত দুই বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও জে এন দেব চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের দুই বিভাগে আজ সোমবার (২ জানুয়ারি) এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বিচারপতির মরদেহ হেলিকপ্টারে করে তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হয়।

জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সম্প্রতি বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যু ও এর আগে হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরীর মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের দুই বিভাগে আজ এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ বজলুর রহমান মারা যান। আর গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এন দেব চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.