Sylhet Today 24 PRINT

অভিনেতা মন্টু গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিনেতা এ আর মন্টুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) ভোরে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মাসে ঢাকায় শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে আটক করা হয়েছে। মন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যলয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে আশুলিয়ায় শ্রমিকদের উষ্কিয়ে দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টার জন্য পুলিশ সাবেক সংসদ সদস্য, সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অভিনেতা এ আর মন্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ৮৫ জনের বিরুদ্ধে মামলা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.