Sylhet Today 24 PRINT

ভারতে মোদির হাত থেকে ইউনূসের স্বর্ণপদক গ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্যে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ভারতে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশি এ নোবেলজয়ীর হাতে পদক তুলে দেন।

বুধবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতী বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে এ পদকে ভূষিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে কয়েজকজন নোবেলজয়ীকে ডাকা হয়। এঁদের মধ্যে ড. ইউনূসও ছিলেন। সেই অনুষ্ঠানে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেন নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডুসহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা। পাঁচদিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.