Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার পরবর্তী শুনানি ১২ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার করা সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি হবে আগামী ১২ জানুয়ারি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার বকশীবাজারে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালত এই তারিখ নির্ধারণ করেন।

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন তিনি।

২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে দুটি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগের মামলা দুটির বিচারকার্য চলছে ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসায় বিশেষ জজ আদালতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.