Sylhet Today 24 PRINT

পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক শ্রেণির বইগুলোতে ভুলত্রুটির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ীতে আ. কা. মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে সবজি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

গণশিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শ্রেণির বইগুলোতে যেসব ভুলত্রুটি ধরা পড়েছে তা খুব দ্রুত সংশোধন করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষকে ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

হেফাজতের মতাদর্শের কিছু ছাপ প্রাথমিকের বইয়ে পাওয়া যাচ্ছে, সাংবাদিকরা এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, হেফাজতের চেতনায় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.