Sylhet Today 24 PRINT

রাজধানীতে জঙ্গি মারজান সঙ্গীসহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৭

গুলশানের হোলি আর্টিজেনে জঙ্গি হামলার অন‌্যতম হোতা নব্য জেএমবির নুরুল ইসলাম মারজান ও তার এক সঙ্গী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়  কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে মারজানর নিহত হয় বলে জানায় পুলিশ।  

১২ অগাস্ট এক সংবাদ সম্মেলনে মারজানকে ওই হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বর্ণনা করে মনিরুল বলেন, নব‌্য জেএমবির অন‌্যতম শীর্ষ এই নেতার সঙ্গে যোগাযোগ করেই হলি আর্টিজানের ভেতর থেকে রক্তাক্ত লাশের ছবি বাইরে পাঠিয়েছিল। অনেকদিন থেকেই মারজানকে খুঁজছিল পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.