Sylhet Today 24 PRINT

বিএনপি আন্দোলনে ব্যর্থ, জনসমর্থনে নয়: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৭

বিএনপি আন্দোলনে ব্যর্থ হতে পারে, কিন্তু সমর্থনে তারা কম নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সম্প্রতি নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত হলেও বিএনপি কম ভোট পায়নি। যে কাজই করেন না কেন, জনগণের চোখের ভাষা এবং মনের ভাষা বুঝে চলতে হবে। তা না হলে তারা নির্বাচনের মাধ্যমে উপযুক্ত জবাব দিয়ে দেবে। যেমনটি বিএনপিকে দিয়েছে”।

এ সময় বিএনপিকে সব সাম্প্রদায়িক গোষ্ঠীর প্লাটফর্ম বলেও অভিহিত করেন ওবায়দুল কাদের।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আর উন্নয়নের দরকার নেই। যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফলভাবে শেষ করতে পারলেই দেশে বিপ্লব ঘটে যাবে”।

স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানসহ মহানগর উত্তরের নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.