Sylhet Today 24 PRINT

টাইগারদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৫

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের একমাত্র টি-টোয়েটিস্ট ম্যাচ উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানদের যখন চেপে ধরেছে টাইগার বোলাররা তখন লাইভ টেলিকাস্টে টেলিভিশন স্ক্রিনে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখানোর পরপরই মাঠে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলা উপভোগ করতে প্রধানমন্ত্রী চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেও স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন।
 
ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ম্যাচেরই খোঁজ রাখেন, খেলায় জয়ী হলে দলকে অভিনন্দিত করেন।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.