Sylhet Today 24 PRINT

গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে টাঙ্গাইল থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট।

ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই রাতেই তারা ২০ জনকে হত্যা করে। রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী ও রেস্তোরাঁর এক কর্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.