Sylhet Today 24 PRINT

রাতে বোপরোয়া ট্রাক, রাজধানীতে প্রাণ গেল ২ যুবকের

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর চকবাজারের নাজিমউদ্দিন রোডের আফতাব হোটেলে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সানি (২০) ও আকাশ (২৫)। তারা রাজধানীর বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির এলাকায় থাকেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে  মোটরসাইকেলে ওই তিনজন গন্তব্যে যাচ্ছিল। পথে নাজিমউদ্দিন রোডের একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।এতে তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.