Sylhet Today 24 PRINT

বাংলাদেশে পুরুষ শাসিত সরকার দরকার : কাদের সিদ্দিকী

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, 'যে দেশে দীর্ঘদিন নারী শাসিত সরকার থাকে, সে দেশের পুরুষ আর পুরুষ থাকে না। বাংলাদেশে এখন পুরুষ শাসিত সরকার দরকার।'

শনিবার কৃষক শ্রমিক জনতা লীগ কালিয়া ইউনিয়ন শাখা আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বাইরে আওয়ামী লীগ ও বিএনপি দ্বন্দ্ব দেখালেও ভেতরে ভেতরে তাদের খুব মিল। অবরোধের সময় বিএনপি ১০টি গাড়ি পুড়িয়ে থাকলে বাকি ৯০টিই পুড়িয়েছে আওয়ামী লীগ। ব্যর্থ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে এটিও বুঝাতে ব্যর্থ হয়েছেন।

এ সময় তিনি দাবি করেন, বিএনপি নিজেরা কিছু করতে পারে না বলেই আজ কাদের সিদ্দিকীকে কাছে ডাকছে।

কালিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল করিম মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, সখীপুর উপজেলা সভাপতি আতাউর রহমান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম প্রমুখ বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.