Sylhet Today 24 PRINT

বিকেলে বসছে সংসদের শীতকালীন অধিবেশন

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৭

আজ রোববার (২২ জানুয়ারি) বিকেলে  বসছে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। বছরের প্রথম এবং দশম সংসদের ১৪তম এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হা‌মিদ ভাষণ দে‌বেন।

এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন।

রোববার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কর্মসূচি শুরু হ‌বে। তার আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনে মেয়াদ ও শুরুর সময় নির্ধারণ করা হবে।

সূত্র জানায়, এবারের অধিবেশন দীর্ঘ হবে, কেননা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.