Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইমরুল কায়েস

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক এম এম ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন।  

রবিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, এম এম ইমরুল কায়েস আগামীকাল সোমবার এ পদে যোগ দেবেন।

কায়েস বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তা হিসেবে এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক (মনিটরিং অফিসার) পদে কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.