Sylhet Today 24 PRINT

জাতীয় কমিটির হরতালে বিএনপির সমর্থন

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৭

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি।

 রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই সমর্থনের কথা জানান।

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মানের বিরোধীতা করে ধারাবাহিক আন্দোলেনর পর ২৬ জানুয়ারি আধা বেলা হরতাল ডেকেছে জাতীয় কমিটি।

রোববার সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রামপাল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়। সরকারের উচিত সত্য স্বীকার করে এই প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসা।

বিরোধীতা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে যথাসময়ে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.