Sylhet Today 24 PRINT

আজ ফেসবুক লাইভে আসছেন বার্নিকাট

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৭

আজ ফেসবুক লাইভে অংশ নেবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বাংলাদেশে অবস্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিকাল সাড়ে ৩টায় শুরু হবে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী লাইভ। লাইভে তিনি দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলাপ করবেন। এছাড়াও লাইভে বার্নিকাট ফেসবুক বন্ধুদের অনেকের প্রশ্নের উত্তর দেবেন।

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের পেজ। এতে ৪২ লাখের বেশি বন্ধু রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.