Sylhet Today 24 PRINT

নেপালে আবারো ৬.৭ মাত্রার কম্পন, প্রভাবে একই সময়ে কেঁপে উঠল বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৫

রোববার বাংলাদেশ সময় দুপুর ১ টা ১৩ মিনিটে সারাদেশের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন। জানা যায়, নেপালে রোববারও ভূমিকম্পের জেরে প্রায় একই সময় কেঁপে উঠেছে বাংলাদেশ,ভারতও।

ইউএসজিএস বলছে,রিখটার স্কেলে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো ৬.৭। নেপালে কুদারির ১৭ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বেশ কয়েকটি জেলা থেকে  দুপুর ১ টা ১৩ মিনিটে  ভূমিকম্প অনুভূত হবার খবর পাওয়া যায়।

এর আগে শনিবার দুপুর ১২টা ১২ মিনিটে  ভূমিকম্পে কাঁপে গোটা দেশ। একই সময়ে ভূমিকম্পে ৭.৯ মাত্রার ভূমিকম্পে নেপাল ও ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপালেই প্রাণহানি ঘটে ২০০০ জনেরও বেশি। নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

এদিকে আজ (রোববার) দুপুরে ভূমিকম্প হওয়ায় অনেকে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। সিলেটের বিভিন্ন এলাকায় উঁচু ভবনে বসবাসকারীরা আজও দ্রুত নেমে আসার চেষ্টা করেন বলে জানা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এসময় চিৎকার দিয়ে উঠে।

একই সময়ে ভারতে ও নেপালেও আবারও ভূমিকম্পের খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। নেপালে রোববার দুপুরে হওয়া ভূকম্পনের মাত্রা ছিল ৬.৭ । নতুন করে এই কম্পনে ক্ষয়ক্ষতির কোন তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.