Sylhet Today 24 PRINT

ত্রাণ নিয়ে নেপালে বাংলাদেশের সাহায্যকারী দল

নিউজ ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৫

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমানবাহিনীর একটি সি ১৩০ পরিবহন বিমান রোববার দশ টন ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছায়।

ত্রাণসামগ্রীর মধ্যে জরুরি ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার ,পানি ও কম্বল রয়েছে বলে জানান তিনি।

সেনাবাহিনীর ছয়টি চিকিৎসা দল ও বিমান বাহিনীর ক্রুরা রয়েছেন এই প্রতিনিধি দলে।

শনিবার দুপুরে ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নেপাল নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি।

ওই ভূমিকম্পের পরাঘাত হিসাবে রোববারও তুলনামূলক কম মাত্রার কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে নেপাল, ভারত ও বাংলাদেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.