Sylhet Today 24 PRINT

নির্বাচনের দিন ৩ সিটিতে সাধারণ ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৫

২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে  ওইদিন সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে
সরকার।
রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।

নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটপ্রহণের সুবিধার্থে ২৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , ওই সিটি কর্পোরেশন এলাকায় যদি ওই তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে ওই পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন।

প্রসঙ্গত , নির্বাচন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই নির্বাচনের আগের দিন , নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এইচএসসি পরীক্ষা রাখেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.