Sylhet Today 24 PRINT

এবার আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৭

আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে এবার নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন নিজেকে সানির স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা।

বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এস এম রেজানুর রহমানের আদালতে মামলাটি করেন নাসরিন।

বাদীর জবানবন্দি শুনে আদালতের বিচারক মোহাম্মদপুর থানা পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ক্রিকেটার সানির বিরুদ্ধে এ নিয়ে এখন পর্যন্ত তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে, যৌতুক নিরোধ আইনে ও সর্বশেষ আজ (১ ফেব্রুয়ারি) নারী নির্যাতনের অভিযোগের মামলাটি নিয়ে মোট ৩টি মামলা করলেন নাসরিন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.