Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুকিত ২ এমপির ‘অ্যাম্বাসেডর’

নিজস্ব প্রতিবেদক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৭

জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সংযোগস্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডটকমে ‘অ্যাম্বাসেডর’ বা স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একজন সদস্য।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মাহিবুল হাসান মুকিত তাঁর প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি (গাইবান্ধা-২) এবং গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ইউনুস আলী সরকার।

এর মাধ্যমে এই প্রথম ছাত্রলীগ কেন্দ্রীয় কোনো নেতা অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেলেন। একই সঙ্গে দুইজন সাংসদ একই ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমার এমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত।

উল্লেখ্য, আমার এমপি ডটকম নাগরিক ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে এ ওয়েবসাইটে সকল সাংসদের ব্যক্তিগত, শিক্ষাগত সহ আনুষঙ্গিক তথ্য সন্নিবেশিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.