Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৭

রাজধানী ঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রোববার (৫ ফেব্রুয়ারি) সকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে অনুষ্ঠানটি সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০ টায় শুরু হবে বলে জানান তিনি।

খোকন জানান, শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০:২০ মিনিটে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন। পরীক্ষার দিনগুলোতে তার অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য এরই মধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

উল্লেখ্য, রোববার ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.