Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেনে যুক্ত হচ্ছে নতুন কোচ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৭

ঢাকা-সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়িয়ে নতুন করে উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

পাশাপাশি সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেসেও কোচ যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলমন্ত্রী জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা ও উপবন ১৬টি কোচ দিয়ে চালানো হবে। একইভাবে এ মাসেই সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেনে কোচ সংখ্যা বাড়‍ানো হবে।

দীর্ঘদিন থেকে এই চারটি ট্রেনে বগি সংকট ছিলো। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.