Sylhet Today 24 PRINT

জাতীয় পুরুষ দিবস ও পুরুষদের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

জাতীয় পুরুষ দিবস ও পুরুষদের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, দেশে নিয়মিত পুরুষদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পুরুষরা নারীদের দ্বারা অর্থনৈতিক, মানসিক এমনকি শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। পুরুষ নির্যাতন প্রতিরোধের কোনো আইন না থাকায় এসব ঘটনার প্রতিকার মিলছে না।

এসময় বক্তারা জাতীয় পুরুষ দিবস ঘোষণা, পুরুষ নির্যাতন দমন আইন, পুরুষদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক শেখ খায়রুল আলম, সদস্য হাকীম জাহাঙ্গীর কবির, আনোয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.