Sylhet Today 24 PRINT

সুরঞ্জিতের মৃত্যুতে মন্ত্রিপরিষদে শোক প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভার শোক প্রস্তাব গৃহীত হয়।

মন্ত্রিসভার সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামরুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতেও মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়।

সুরঞ্জিত সেনগুপ্ত রোববার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.