Sylhet Today 24 PRINT

চলন্ত বাসে যাত্রীর পায়ে গুলি করে সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

সাভারে চলন্ত বাসে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা গুলি করে ৬ লাখ ৩২ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে। ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন ৩ জন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরিফার্ম গেটের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের গুলিতে আহতরা হলেন, আবুল হোসেন (৫০), তার ভগ্নিপতি ছানোয়ার হোসেন (৩৫) ও শ্যালক টুটুল (২৩)। এদের মধ্যে আবুল হোসেন ও ছানোয়ার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবুল হোসেন জানান, তিনি একজন মুদি ব্যবসায়ী। আজ সকালে সাভার ইসলামী ব্যাংক শাখা থেকে ৫ লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করেন। তাদের কাছে ব্যবসার আরো ৯০ হাজার টাকা ছিল। মোট ৬ লাখ ৩২ হাজার টাকা নিয়ে তারা একটি মিনিবাসে করে রওয়ানা দেন। বাসটি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বাসের ভেতর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাদের পা লক্ষ্য করে গুলি করে এবং টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.