Sylhet Today 24 PRINT

ভিসা ছাড়াই রাশিয়া সফর করতে পারবেন সরকারি কর্মকর্তারা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা ভিসা ছাড়াই ৩০ দিনের জন্য রাশিয়া সফর করতে পারবেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি রাশিয়া সরকারের কাছ থেকে এ সংক্রান্ত চুক্তির চূড়ান্ত চিঠি পাওয়া গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ভি লাভরন নিজ নিজ দেশের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.