Sylhet Today 24 PRINT

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলাদেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৯৯২ টাকা পর্যন্ত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।

সংগঠনটি জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস আরো জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৫৮৩ থেকে সর্বোচ্চ ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে (১১.৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম  ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেটের ৪৪ হাজার ৯৬৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৯ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম পড়বে ২৫ হাজার ৬৬০ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট রূপার (ক্যাডমিয়াম) দাম এক বাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম বাড়িয়েছে বাজুস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.