Sylhet Today 24 PRINT

জামালপুরে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রুস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে জামালপুরে রুস্তম আলীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিমুল সলাম বিষয়টি নিশ্চিত করে জানান,আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জামালপুর সদর থানায় পাঠায়। আদালতের গ্রেফতারি পরোয়ানায় পেয়ে রুস্তম আলীকে তার নিজ বাড়ি সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ির দক্ষিণ নয়াপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। 

২০১৬ সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ঢাকা-১ আদালতে মামলা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.