Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর ডাকে সংসদ ভবনে সুরঞ্জিতের স্ত্রী-পুত্র

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সংসদ ভবনে গিয়েছেন সদ্য প্রয়াত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা ও পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ডা. জয়া সেন গুপ্ত ও তাদের ছেলে সৌমেন সেন গুপ্ত।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে যাওয়ার বিষয়টি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সৌমেন সেন গুপ্ত। তবে কী কারণে তাদেরকে ডেকেছেন প্রধানমন্ত্রী তা জানাননি তিনি।

সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর শূণ্য হওয়া সুনামগঞ্জ-২ আসনের অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে কে প্রার্থী হবেন, এ বিষয়টি এখনো নিশ্চিত হয়নি তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে সুরঞ্জিত পত্নী জয়া ও ছেলে সৌমেনের কথা হতে পারে অপর একটি সূত্রে জানা গেছে।

সৌমেন সেন গুপ্ত জানান, তাঁর বাবার শূণ্য আসনে সেন গুপ্ত পরিবারের কে প্রার্থী হবেন তা এখনো নিশ্চিত নয়। সংসদ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী সঙ্গে সংসদ ভবনে সাক্ষাৎ হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.