Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা বুলু ও দুলুসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

রাজধানীর মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

মামলায় ৪৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। এর মধ্যে বিএনপির নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমানসহ ১৬ জন জামিনে রয়েছেন। বাকী ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় এই ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাটি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.