Sylhet Today 24 PRINT

‘সকালে দরখাস্ত করলে বিকালে বিদ্যুত সংযোগ’

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যেই সকালে দরখাস্ত করলে বিকালে বিদ্যুতের সংযোগ পাওয়া যাবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, "বাংলাদেশের প্রকৃত উন্নয়ন হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলোর একটি হবে। আর এটা করতে হলে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাকে আরো দুই টার্ম ক্ষমতায় রাখতে হবে।"

তিনি বলেন, "বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পরে বাংলাদেশ আর বাংলাদেশ ছিল না। শুধু পাকিস্তানের কাছে তারা জমা দিতে পারে নাই, কিন্তু পাকিস্তানের পক্ষে যা যা করা দরকার ছিল তা তারা করেছে। আওয়ামী লীগই একমাত্র দল, যে দল সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে।"

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য একাব্বর হোসেন, হাসান ইমাম খান সোহেল হাজারী, বেগম মনোয়ারা, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.