Sylhet Today 24 PRINT

পল্টনে সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের অফিসে গুলি, গুলিবিদ্ধ ১

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

রাজধানীর পল্টনে নারায়ণগঞ্জের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের অফিসে গুলির ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিজয় নগরের ৩৭/২, পল্টন টাওয়ারে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, কীভাবে এই গুলির ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.