Sylhet Today 24 PRINT

তিন সিটিতেই এগিয়ে আ.লীগ সমর্থিতরা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী এগিয়ে আছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০৯৩ কেন্দ্রের মধ্যে ৬৫ টি কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ৬আনিসুল হক পেয়েছেন  ২৩৫০২   বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১৭৫১২ ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮১৯ কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ২৭৯০৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির মির্জা আব্বাস পেয়েছেন ১৭৪২৩।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ৭১৯ কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাসির উদ্দিন বিপুল ভোটে এগিয়ে আছেন। ১৯০টি ঘোষিত কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন  ১৯১৩৯৫ ভোট , তাঁর নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত মঞ্জুর আলম পেয়েছেন ৬৪৪০০ ভোট।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.