Sylhet Today 24 PRINT

কুমিল্লা নয়, বিভাগের নাম ‘ময়নামতি’

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

কুমিল্লা জেলাকে বিভাগে উন্নীত করা হবে, তবে তার নাম হবে ময়নামতি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগটির নাম ‘ময়নামতি’ হিসেবে অনুমোদন করেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একনেক-এ সিদ্ধান্ত হয়েছে বলে সভা পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'এখন থেকে দেশে নতুন কোনো বিভাগ করা হলে তা আর সংশ্লিস্ট জেলার নামে করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো জেলাকে বিভাগে রূপান্তর করা হলে ওই এলাকার ঐতিহ্য, সংস্কৃতি বা সার্বিকভাবে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর হয় এমন নামকরণ করা হবে।'

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৫ সালের ২৫ মে কুমিল্লা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলাকে বিভাগ করার ঘোষণা দেন।

সে সময় প্রধানমন্ত্রী বলেন, 'কুমিল্লা জেলাকে বিভাগ করা হবে, তবে সেই বিভাগের নাম কুমিল্লা না অন্য কিছু হবে তা এখন বলা যাচ্ছে না।'

দেশের নবম বিভাগ হিসেবে ময়নামতি বিভাগ প্রতিষ্ঠার সিদ্ধান্তও এখনও নিকারের অনুমোদন পায় নি। কোন কোন জেলা আর কত আয়তন নিয়ে নতুন এই বিভাগ হবে, তা চূড়ান্ত হবে তখনই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.