Sylhet Today 24 PRINT

লিটনের আসনে আ লীগের মনোনয়ন পেলেন গোলাম মোস্তফা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

গাইবান্ধা-১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন গোলাম মোস্তফা আহমেদ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়ন পাওয়া গোলাম মোস্তফা আহমেদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী ২২ মার্চ গাইবান্ধা-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.