Sylhet Today 24 PRINT

আজ শপথ নেবে নতুন নির্বাচন কমিশন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

নব গঠিত নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা শপথ নেবেন আজ। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানানন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বেলা ৩টায় সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পড়াবেন।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরীকে।

এর আগে গত ২৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি। এই কমিটি ১০ জনের একটি তালিকা ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে জমা দেন। ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি এই পাঁচজনকে নির্বাচন কমিশনে নিয়োগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.