Sylhet Today 24 PRINT

সংবিধান অনুযায়ী দায়িত্বপালনে অটল থাকবো: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেছেন, ‘সংবিধান অনুযায়ী যাবতীয় দায়িত্বপালনে আমরা অটল থাকবো।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শপথগ্রহণ শেষে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে এসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় দায়িত্বপালনের জন্য সরকার, সকল রাজনৈতিক দল ও গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.